আমাদের কথা

মামলা কি? একটা বাংলা explainer পেজ। দেশ-বিদেশে যে খবর নিয়ে সবাই কথা বলছে, সেটার আসল ঘটনা কী, কেন হলো, আর আপনার-আমার জীবনে এর মানে কী, সেটা সোজা ভাষায় বোঝানোই আমাদের কাজ।

ফেসবুকে আমরা এক কার্ডে ঘটনার মূল কথা দিই। পুরো ঘটনা, পেছনের ইতিহাস আর সব সূত্র থাকে এই ওয়েবসাইটে।

তথ্য কীভাবে যাচাই করি

  • প্রতিটা নাম, তারিখ আর সংখ্যা অন্তত একটা নির্ভরযোগ্য সূত্রে মিলিয়ে দেখি। বড় দাবির জন্য একাধিক সূত্র খুঁজি।
  • সরকারি নথি, আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট আর প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমকে সূত্র হিসাবে আগে রাখি।
  • যে তথ্য যাচাই করা যায় না, সেটা বাদ দিই। গুজব বা "শোনা কথা" আমরা ছাপি না।
  • প্রতিটা লেখার নিচে সূত্রের লিংক দেওয়া থাকে, যাতে আপনি নিজেও মিলিয়ে দেখতে পারেন।

ভুল হলে

ভুল যে কারো হতে পারে। কোনো লেখায় ভুল পেলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। যাচাই করে লেখা ঠিক করব, আর লেখায় "হালনাগাদ" তারিখ দিয়ে জানিয়ে দেব কী বদলানো হয়েছে।

আমরা কোনো দলের না

আমরা কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করি না। মতামত না, ঘটনা বলাই আমাদের কাজ। কোনো বিষয়ে একাধিক পক্ষ থাকলে সব পক্ষের কথা রাখার চেষ্টা করি।